
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলের ছাত্র/ছাত্রীদের উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আল-কুরআন একাডেমিক স্কুলের ছাত্র/ছাত্রীরা বাস যোগে রাজশাহী গোদাগাড়ী সাফিনা পার্কে শিক্ষা সফরে যায়।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফেজ আব্দুল আলীম, ব্যবস্থাপনা পরিচালক ও ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, ভাইচ প্রিন্সিপাল মুহাদ্দিস আলমগীর হোসাইন,জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, মাওঃ শফিকুল ইসলাম আরিফী, রাবেয়া খাতুন,সোনিয়া খাতুন,ফাতেমা খাতুন,তাজমিন,আমেনা খাতুন,রোমানা খাতুন প্রমুখ।
শিক্ষা সফরে প্রায় ১১০ জন ছাত্র/ছাত্রী/অভিভাবক অংশ গ্রহণ করে।উক্ত শিক্ষা সফরে ফ্রি রাফেল ড্র তে একটি মোবাইল ফোন সহ ত্রিশটি পুরস্কার প্রদান করা হয়।





























