
ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় আল-কুরআন একাডেমিক স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ধুনট কেজি এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যানেলপুল,সাধারণ ও শুভেচ্ছায় মোট ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান আল-কুরআন একাডেমিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের ফুলের সংবর্ধনা প্রদান করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওঃ আলমগীর হোসাইন,মাওঃ শফিউর রহমান , হাফেজ আশরাফুউদ্দিন আল আজাদ, হাফেজ আব্দুল মালেক, হাফেজ আশরাফুল ইসলাম ,সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক গণ।





























