
মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭শে মার্চ)বিকাল ৪ঘটিকা হইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি মুফতী শাহাদাত হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. শাহীন আলম ও যুগ্ম সম্পাদক হাফেজ মাও. আশরাফুদ্দীন আল আজাদ এর যৌথ সঞ্চালনায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে একটি কল্যাণ ময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী সহ-সভাপতি প্রভাষক মীর মাহমুদুর রহমান (চুন্নু), তিনি ইসলাম দেশ ও মানবতার স্বার্থে সকলকে পীর সাহেব চরমোনাই এর আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছায়াতলে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন।
এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুফতী এইচ.এম জসিম উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ ধুনট উপজেলা শাখার সভাপতি মাও মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি শ্রমিক নেতা মুহা.আব্দুস সোবহান, ইসলামী যুব আন্দোলন ধুনট উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফেজ মাও আতিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ধুনট উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা মুহা. আবু বক্কর সিদ্দিক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের ধুনট উপজেলা ও ইউনিয়ন শাখার অন্যন্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিল শেষে ধুনট বাজারের পথচারী, দোকানদার ও জনসাধারণের মাঝে ইফতারী বিতরণ করা হয়।





























