শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

দল হয়ে ওঠার স্বপ্ন দেখাচ্ছেন শান্তরা

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

নাজমুল হোসেন শান্ত একবার দুবার করে অন্তত পাঁচবার বললেন, ‘প্ল্যান কাজ করেছে।’ ১০ মিনিটের মতো দীর্ঘ সংবাদ সম্মেলনে গত বুধবার সতীর্থদের নিয়েও স্বস্তির কথাই শোনান টাইগার অধিনায়ক। দল হয়ে ওঠার তাগিদ নিয়ে শুরু করা শান্ত সন্তুষ্ট দল হিসেবে খেলতে পেরেই। বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিংয়ে সর্বোচ্চ চেষ্টা করা তরুণ দল দেখাচ্ছে স্বপ্নও।



সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে প্রথম টি-টোয়েন্টিতে টাইগারদের ফেরার লড়াই মুগ্ধ করেছিল সবাইকে। অধিনায়ক শান্ত ওইদিন হারার পরও সন্তুষ্ট ছিলেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে তার ব্যাটেই আসে কাঙ্ক্ষিত জয়। রানপ্রসবা উইকেটে শ্রীলঙ্কার ব্যাটারদের আটকে রাখার কাজটা করেছিলেন শরিফুল-তাসকিনরা। ব্যাটিংয়ে বাকি কাজ সামলে নেন লিটন-শান্তরা। বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন শান্ত।


সমতায় ফেরার পর শান্ত স্তুতি গেয়েছিলেন সতীর্থদের, ‘ম্যাচ জিতে ভালো লাগছে। আমরা দুইটা ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্যক্রমে প্রথম ম্যাচটি জিততে পারিনি। কিন্তু দুইটা ম্যাচেই টিম হিসেবে খেলতে পেরে খুবই খুশি।’



এই দল হিসেবে খেলতে পেরেই শান্ত বাজিমাত করছেন। লঙ্কান সিরিজের আগে অন্তর্বর্তীকালীন হিসেবে জাতীয় দলকে তিন সংস্করণেই নেতৃত্ব দিয়েছেন শান্ত। সাকিব আল হাসানের চোটে গেল ওয়ানডে বিশ্বকাপেও সামলেছেন অধিনায়কত্বের গুরুদায়িত্ব। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট জয়, কিউইদের মাটিতে টি-টোয়েন্টিতে সিরিজ জয় কিংবা প্রথমবার ওয়ানডে জয়ে প্রশংসিত হয়েছেন।


সম্মিলিত  প্রয়াসে পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে জানিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় প্রথম ম্যাচের পর খুব ভালো পরিকল্পনা হয়েছে। বোলারাও প্ল্যানটা ঠিকঠাক কাজে লাগিয়েছে। ওটাই আমদের কাজে দিয়েছে, তাতেই সবাই পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়িত করেছে।’


অধিনায়কত্ব পেয়ে শান্ত জানিয়েছিলেন তার চাওয়া টেস্ট মানসিকতা, ওয়ানডেতে ট্রফি আর টি-টোয়েন্টিতে উন্নতি। সাকিব আল হাসানের গড়ে দেওয়া মোটামুটি ধারাবাহিক একটি দল পেয়েছেন শান্ত। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে ধবলধোলাইয়ের পর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ২০ ওভারের খেলায় গত বছরের সেই ধারা বজায় রাখাই শান্তর বিরাট সাফল্য।



সেই ধারাই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ জিতে ধরে রাখতে চান শান্ত, ‘আমার মনে হয় সবাই টিমের জন্য খেলছে যা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচটিতে দ্রুত উইকেট যাওয়ার পর যেভাবে কামব্যাক করেছি তা বাড়তি একটা বিশ্বাস দিয়েছে সবার মাঝে, যে আমরা যেকোনো অবস্থা থেকে ফিরতে পারি। আলাদা করে কোনো ব্যাটসম্যান বা বোলারদের কৃতিত্ব দিতে চাই না, পুরো দলগত চেষ্টা ছিল।’


যোগ করেন, অধিনায়কত্বের কাজটা কখনোই সহজ নয়। বাংলাদেশের দলের নেতৃত্ব দেওয়াটা অবশ্য একটু বেশিই কঠিন। তবে নাজমুল কঠিন চ্যালেঞ্জের মধ্যেও খুঁজেছেন অনুপ্রেরণার, ‘আমার মনে হয় কাজটা আমার জন্য এখন আরও চ্যালেঞ্জিং। তবে পরিকল্পনা করা একটু সহজ হবে। প্রত্যেক খেলোয়াড় সম্পর্কে জানতে হবে। যদিও আমরা সবাই খেলার মধ্যেই থাকি, সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। আমার মনে হয় পরিকল্পনা করার দিক থেকে এটা একটু হলেও সুবিধা হয়। তিন সংস্করণেই দায়িত্বে আছি। আশা করছি সামনে ভালো কিছুই হবে।’


বাংলাদেশ দলের সমর্থকরাও নিশ্চয়ই তেমন আশাই করছেন। শান্ত ব্রিগেড একটা দল হিসেবে খেলুক, খুব কঠিন জায়গা থেকেও সাফল্য বয়ে আনুক— এ স্বপ্নই দেখছে ১৬ কোটি মানুষ।



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ