
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃ
বলতে এসেছি বলবো, লিখতে এসেছি লিখব এই স্লোগান কে সামনে রেখে রংধনু গ্রুপের মালিকানাধীন সদ্য বাজারে আসা জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মনিরাজ।
রবিবার(১৩জুলাই) প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোরছালীন বাবলা স্বাক্ষরিত একটি নিয়োগপত্র হাতে পেয়েছেন।
মনিরাজ বর্তমানে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকাসহ একাধিক অনলাইন পোর্টালে তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সক্রিয় সদস্য। তিনি কর্মক্ষেত্রে তাহিরপুর উপজেলার সকল সাংবাদিক ও সুধীমহলের সহযোগিতা কামনা করেন।এদিকে মনিরাজ প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায়,অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার কর্মরত সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি আমিনুল ইসলাম,দৈনিক আমার দেশ প্রতিনিধি বাবরুল হাসান বাবলু,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আলম সাব্বির, কালবেলা প্রতিনিধি শওকত হাসান,আলোকিত সকাল স্টাফ রিপোর্টার আহম্মদ কবির,ভোরের ডাক প্রতিনিধি শামসুল আলম আখঞ্জী,আমার সংবাদ প্রতিনিধি
আবু জাহান তালুকদার।এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।





























