
সঞ্জয় চৌধুরী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি,
চট্টগ্রাম সীতাকুণ্ডে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি মেলায় সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ডিসেম্বর সোমবার বিকাল তিনটায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আনন্দ-সিপ ২২ ও ২৩ শে ডিসেম্বর দুই দিন ব্যাপী এই মেলা আয়োজন করে।মেলা সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় আনন্দ সিপ সীতাকুন্ড ট্রেনিং অফিসার মোঃহাসানুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অফিসার মোঃ তাজ্জামেল হোসেন। জাফরনগর অর্পণা চরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনন্দ সিপ প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম কুদ্দুস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজী এনামুল বারী, ডাঃপ্রিয়াংকা চৌধুরী, মীনাক্ষী দেবী, আনোয়ার হোসেন, টিটু রানী গুপ্তা প্রমুখ।





























