
মোঃ জাহিদুল ইসলাম
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
দুমকিতে হামলার পরে ৭৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মনির হোসেন ঐ নারীর চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রাশিদা বেগমের কাছে পানি চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে, মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে, টাকা দাবি করেন । টাকা না পেয়ে ঐ নারীর ছেলে বাবুল খানকে পিটিয়ে জখম করেন ।পরবর্তীতে আমি আমার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পাশের ঘরে আশ্রয় নেই। তান্ডবের একপর্যায়ে ঐ নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়।
প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম বলেন, মনিরের সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে । তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে।
অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।
দুমকী থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য মনির হোসেন নানার বাড়ির সুবাদে বর্তমানে ঐ বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিরা।



































