শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

দুর্নীতি দায়ে গ্রেপ্তার ওয়ানডের সাবেক এক নম্বর বোলারসহ তিন প্রোটিয়া ক্রিকেটার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি পেসার ও আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক সময়ের এক নম্বর বোলার লনওয়াবো সতসোবেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পাশাপাশি আটক করা হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট উইকেটকিপার থামি সোলেকিলে ও ঘরোয়া ক্রিকেটের গ্রেট এথি এমবালাতিকে।


দুর্নীতিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের জন্য ২০০৪ সালে প্রণয়ন করা আইনের সেকশন-১৫ অনুযায়ী ৫টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরদ্ধে


সেকশন ১৫-এর আওতায় পড়ে ক্রীড়া ইভেন্টে দুর্নীতিমূলক কার্যক্রম, যেটির মধ্যে অন্তর্ভুক্ত ওই ক্রীড়া ইভেন্টের সততাকে অবমূল্যায়ন করা বা খেলার ধারাকে প্রভাবিত করার জন্য কাউকে কোনো পরিতোষিকের প্রস্তাব দেওয়া বা কারও কাছ থেকে গ্রহণ করা।


২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫ টেস্ট, ৬১ ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন সতসোবে। ওয়ানডেতে ৯৪ উইকেট শিকারি বোলার কিছুদিন বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেও ছিলেন। দুর্নীতির দায়ে ২০১৭ সালে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছিল তাকে।


সাবেক কিপার সোলেকিলে ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি টেস্ট খেলছিলেন মার্ক বাউচারের চোটের সুযোগে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলে খেলেছেন তিনি অনেক দিন, নেতৃত্বও দিয়েছে। ১৬০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কিপার ঘরোয়া ক্রিকেটে ছিলেন কিংবদন্তি।


এমবালাতি নানা সময়ে জাতীয় দলের প্রাথমিক ও মূল স্কোয়াডে এলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২৯ ম্যাচ খেলে ৩৬৪ উইকেট নিয়েছেন ৪৩ বছর বয়সী সাবেক পেসার, লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটে ১৫০টি।


২০১৫-১৬ মৌসুমের র‌্যাম স্ল্যাম চ্যালেঞ্জে (ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট) দুর্নীতিতে জড়ানোর দায়ে অভিযোগগুলো আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। এই অভিযোগগুলোর ভিত্তিতে ২০১৬ ও ২০১৭ সালে পর্যায়ক্রমে সাত ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাদের মধ্যে ছিলেন এই তিনজন


অভিযুক্ত সাত ক্রিকেটারকে তখন দুই থেকে ১২ বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম, অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ও ৩৬ টেস্ট আর ২১ ওয়ানডে খেলা ব্যাটসম্যান আলভিরো পিটারসেনকে নিষিদ্ধ করা হয়েছিল দুই বছরের জন্য।


দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটসম্যান গুলাম বোদিকে নিষিদ্ধ করার পর ৫ বছরের জেল হয় ২০১৯ সালে।


২০০০ সালে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দেওয়া হান্সি ক্রনিয়ের ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর দুর্নীতিমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ ও লড়াইয়ের জন্য ২০০৪ সালের আইনটি করা হয়েছিল। ক্রীড়ায় এই আইনের প্রথম প্রয়োগ এই ক্রিকেটারদের দিয়েই।


তাদের বিরুদ্ধে অভিযোগগুলো এনেছে ‘ডিরেক্টোরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন (ডিপিসিআই)।’ সংঘবদ্ধ ও অর্থনৈতিক অপরাধ তদন্তের জন্য দক্ষিণ আফ্রিকান পুলিশের বিশেষ শাখা এটি, যারা পরিচিত ‘হকস’ নামে।


২০১৫-১৬ র‌্যাম স্ল্যাম চ্যালেঞ্জের ঘটনাগুলো নিয়ে সেই সময় প্রাথমিক তদন্তের পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছিল, ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা বানচাল করে দেওয়ায় টুর্নামেন্টের কোনো ম্যাচ প্রভাবিত হয়নি। পরে জানা যায়, ভারতীয় বুকিদের সঙ্গে যোগসাজশে গুলাম বোদি বেশ কয়েকজন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছিলেন তিনটি ম্যাচ পাতানোর জন্য। তবে শেষ পর্যন্ত পরিকল্পনামতো ম্যাচ পাতানো যায়নি বলেও জানানো হয়েছিল।



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ