
রমেশ চন্দ্র সরকার
নাম তার মাওলানা মহিউদ্দিন। অজো পাড়া গাঁয়ে বেড়ে উঠা লোকটির লেখার প্রতি অদম্য ইচ্ছা ও প্রতিভা আমাকে মোহিত করে। প্রচার বিমুখ মাওলানা মহিউদ্দিন যখন তার লেখা প্রচারের আশায় অন্যের দ্বারস্থ হতো বিষয়টি আমাকে নাড়া দিতো তখন তাকে নিয়ে লিখতাম তার সম্মার্থে। আজ তিনি নেই, রয়েছে অনেক স্মৃতি যা হৃদয়ে দোলা দিচ্ছে। তিনি পবিত্র কোরআনের আলোকে পৃথিবী, সূর্য, গ্রহ,নক্ষত্র,চন্দ্র ও প্রকৃতি সম্পর্কে যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়ে অনেক বই রচনা করেছেন। ইতিমধ্যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে বইটি লিখে বেশ আলোচিত হয়েছেন। তিনি যখন অর্থের অভাবে বই প্রকাশ করতে পারছিলেন না তখন তার লেখা বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের সুযোগ করে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। রাজারহাট ফাজিল মাদরাসার সাবেক (আরবি) প্রভাষক মাওলানা মহিউদ্দিন ১২ জানুয়ারি/২৫ খ্রিস্টাব্দে রাত ৩.০০ টায় ইহ জগতের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আসুন সবাই তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করি। তিনি যেন বেহেস্তবাসী হন।





























