শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

ফাইনালে ওপেনিংয়ে খাজার সঙ্গী লাবুশেন!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

অস্ট্রেলিয়ার টপ অর্ডারে ওপেনার হিসেবে নামা মার্নাস লাবুশেনের পছন্দের নাম না হলেও, উসমান খাজা মনে করেন, কখনও কখনও দলের প্রয়োজনে খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছার বাইরে গিয়ে ভূমিকা নিতে হয়। আর যদি লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নির্বাচকেরা এমন সিদ্ধান্ত নেন, তাহলে লাবুশেন তা ভালোভাবেই সামলাবেন বলেও আস্থা রাখেন খাজা।


ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর টপ অর্ডারে পরিবর্তন নিয়ে ভাবছে অস্ট্রেলিয়া। সেই ভাবনার অংশ হিসেবে খাজার সঙ্গী হিসেবে ওপেন করতে পারেন মার্নাস লাবুশেন। যদিও এক বছর আগে যখন এমন সম্ভাবনার কথা উঠেছিল, তখন খাজা মজা করে বলেছিলেন, “লাবুশেনের মনে হয় ওপেনিং-ফোবিয়া আছে।” এবারও সোমবার এক সাক্ষাৎকারে হাস্যরসের সুরে বললেন, “সে এখনো ওটা কাটিয়ে উঠতে পারেনি!”




তবু লাবুশেনের অভিজ্ঞতা ও ১১টি টেস্ট সেঞ্চুরির রেকর্ডের কথা ভেবে তাকে এগিয়ে রাখছে নির্বাচকেরা। ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস ভারতের বিপক্ষে অভিষেক পেলেও বড় মঞ্চে লাবুশেনের কাঁধেই ভরসা রাখতে চাইছে দল। এমন সিদ্ধান্ত হলে সেটা লাবুশেনের জন্য বড় সুযোগ, কারণ অ্যাশেজের আগে একটি স্থায়ী ওপেনিং জুটি গড়ে তুলতে চায় অস্ট্রেলিয়া। "অস্ট্রেলিয়ার হয়ে খেললে সব সময় নিজের পছন্দ মতো কিছু পাওয়া যায় না," বলেন খাজা। “এই দলে দেশের সেরা ছয় ব্যাটার আছে। আমিও বহুবার এমন পজিশনে ব্যাট করতে চেয়েছি, যেটা আমার বেশি পছন্দ। কিন্তু সবসময় সুযোগ মেলে না। কৃতজ্ঞ থাকতে হয় যে দেশের হয়ে খেলছি।”


লাবুশেন প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ বার ইনিংস ওপেন করেছেন, যদিও ২০১৬ সালের পর মাত্র একবার। তবে টেস্টে নিয়মিত তিন নম্বরে খেলায়, শুরুতে দ্রুত উইকেট পড়লে প্রায়ই তাঁকে নামতে হয়।


"আপনাকে যা দেয়া হয়, সেটা নিয়েই সেরাটা দিতে হয়। দিন শেষে এটা একটা দলগত খেলা," বলেন খাজা। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে সেঞ্চুরি করার পর থেকে ওপেনিংয়ে স্থায়ী হয়েছেন তিনি। “দলের জন্য আমার সেরা পজিশন ওপেন করা, আমি খুশি ওই ভূমিকায় খেলতে। যদি একই কথা মার্নাসের জন্যও প্রযোজ্য হয়, তাহলে আমি নিশ্চিত- সে সেই দায়িত্ব নেবে।” খাজা আরও বলেন, “যখন আপনি তিন নম্বরে ব্যাট করেন, তখন ওপেনিংয়ে যাওয়া তুলনামূলক সহজ। কঠিন তখনই হয়, যখন আপনাকে দ্বিতীয় ইনিংসে ওপেন করতে বলা হয়। তখন হুট করে প্যাড পরে নামতে হয়। আগে যখন তিন নম্বরে ছিলাম, তখন আরামে বসে থাকতাম। এখন আর সে সুযোগ নেই! তবে মার্নাস অসাধারণ একজন ব্যাটার। সুযোগ পেলে ও ঠিক সামলে নেবে।”


ওয়ার্নার অবসরের পর ওপেনিংয়ে একাধিক ক্রিকেটারকে ব্যবহার করেছে অস্ট্রেলিয়া- স্টিভেন স্মিথ, নাথান ম্যাকসুইনি, কনস্টাস, এমনকি শ্রীলঙ্কায় কন্ডিশনের কথা ভেবে ব্যবহার করা হয়েছে ট্রাভিস হেডকেও। তবে এসব নিয়ে একদমই চিন্তিত নন খাজা। তাঁর ভাষায়, “একজন ওপেনার প্রথম বলেই আউট হতে পারে, তখন তো তিন নম্বর ব্যাটারকেই নামতে হয়। তাই ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয়। দলে থাকা সবার সঙ্গেই আমি ব্যাট করেছি। ওপেনিং পজিশন অনেকদিন ধরেই ঘুরে-ফিরে পরিবর্তন হচ্ছে। কারণ, এটা সহজ জায়গা না। কঠিন একটা জায়গা ব্যাট করার জন্য।”



“ডেভি (ওয়ার্নার) যাওয়ার পর আমার অনেক পার্টনার হয়েছে। এটা সবসময়ই চ্যালেঞ্জিং একটা জায়গা। টেস্ট ক্রিকেটে লুকানোর সুযোগ নেই। তবে আমি নিশ্চিত, যেই আসুক, ভালই করবে। আর আমার কাছে ব্যাপারটা আলাদা কিছু না।”


আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ