
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়াঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও জোরপূর্বকভাবে দখলের প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিক সমাজ। আখাউড়া প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় পৌর মুক্তমঞ্চের সামনে স্থানীয় সাংবাদিকরা এই মানববন্ধন রচনা করেন।
মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক মো. মহিউদ্দিন মিশুর সঞ্চলনায় মানববন্ধন থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি বোরহান উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুন্নবী ভূঁইয়া, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মো আনিছুর রহমান, সাংবাদিক জালাল হোসেন মামুন, সাংবাদিক রুবেল আহমেদ,মোহাম্মদ অমিত হাসান আবীর,, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রামীন খান প্রমুখ।
অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী মফিকুল ইসলাম সুহিন, জুটন বনিক, জহিরুল ইসলাম সাগর, আশিষ সাহা,হাসান মাহামুদ পারভেজ, সাহাবুদ্দিন, রাকেশ ঘোষ, রাসেল মিয়া প্রমুখ।
এ সময় বক্তরা জাতিসংঘের কাছে স্বাধিন ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধ ও ইসরায়েলিদের বিচার দাবি করেন।





























