
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে গত ৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় নাঙ্গলকোট পৌর শহরের বটতলা চত্বরে ফিলিস্তিনে ইহুদি ইসরাইল কর্তৃক নৃশংস গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নাঙ্গলকোট উপজেলা সভাপতি
মাওলানা লোকমান আশরাফী,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা বাকী বিল্লাহ, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু জাফর সালেহ, নাঙ্গলকোট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলার আহবায়ক মাওলানা রশিদ আহমাদ, জাতীয় ওলামা মশায়েখ নাঙ্গলকোট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বদিউল আলম মজুমদার, হাফেজ ক্বারী মুহাম্মদ ইয়াকুব আলী,ইসলামী যুব আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, হাফেজ ক্বারী শহিদুল ইসলাম, মুহাম্মদ আহসান উল্লাহ বুলবুল, নাঙ্গালকোট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতী আলমগীর হোসাইন, ইসলামী আন্দোলন নাঙ্গলকোট পৌরসভার সভাপতি এইচ এম বিলাল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন নাঙ্গলকোট উপজেলা সভাপতি আতিকুর রহমান রাকিবসহ প্রমুখ।





























