
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টারঃ ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লামাগাও বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মিছিল ও সমাবেশে লামাগাও বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদী জনতা অংশগ্রহণ করে। মঙ্গলবার(৮এপ্রিল)আছরের নামাজের পর স্থানীয় তৌহিদী জনতার আয়োজনে,উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের লামাগাও বাজার জামে মসজিদ থেকে বিক্ষুব্ধ জনতার একটি মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান সড়কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে লামাগাও হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ রোমান আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন লামাগাও দারুল কোরআন হাফিজিয়া মাদরাসার মোহতামীম হাফিজ শহিদুল ইসলাম,লামাগাও বাজার মাদরাসার শিক্ষক মাওলানা সালেহ আহমদ, লামাগাও খলাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ আমান উল্লাহ, রামসিংহপুর জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মোহসীন শেখ, গোলাবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিফতাহুল হাসান রহমানী,হুকুমপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী হোসেন মাহদী,লামাগাও লম্বাহাটি জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ জালাল উদ্দিন,বিএনপি নেতা গোলামনুর মিয়া।প্রতিবাদ সমাবেশ শেষে ফিলিস্তিনের মানুষের উপর বর্বরোচিত হামলা থেকে রক্ষার জন্য মোনাজাত পরিবেশন করেন লামাগাও হাফিজিয়া মাদরাসার মোহতামীম বদরুল আমীন।





























