
মোহাইমিনুল ইসলাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ
এই ফ্যাসিস্ট মুক্ত দেশে আগামীতে যদি কোন ফ্যাসিস্ট মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাহলে তাদের কিক মেরে ইন্ডিয়া পাঠায় দেয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড.আতিক মুজাহিদ ।
বৃহস্পতিবার(২৭ মার্চ) কুড়িগ্রামের উলিপুরে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে জুলাই অভ্যুস্থানে মহান শহীদ ও আহত যোদ্ধাদের স্মরনে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, এই ছাত্রলীগ এমন কোন জায়গা নেই, সব জায়গায় দুষ্কৃতী করেছে, হত্যা করেছে,গুম করেছে, ধর্ষণ করেছে সে সময় এখন শেষ। এখন নতুন করে আর এগুলোর কোন সুযোগ দেয়া হবে না।
বিএনপি,ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের উপস্থিতি নিয়ে তিনি বলেন, ফ্যাসিস্টবাদী সমস্ত শক্তি এখন আমরা এক হয়েছি এখন আর কোন ফ্যাসিস্টদের সুযোগ দেয়া হবে। আমরা সম্মিলিতভাবে সেটা প্রতিহত করবো।
তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ নাহীদ আহ্বায়কবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা, আইনুল ইসলাম যুগ্ন আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা, ফয়সাল আহমেদ সাগর সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা, হাফিজ মোঃ রহুল আমিন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উলিপুর, হায়দার আলী মিঞা সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় বাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখা, মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামী আনন্দলোন সাধারণ সম্পাদক দক্ষিন উলিপুর উপজেলা শাখা সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ





























