
মোঃ রায়হান মাহামুদঃ
গাজীপুর কালীগঞ্জে ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদি-নাসারাদের পরিকল্পিত বর্বরোচিত হামলা ও মুসলিম নারী-শিশুসহ গাজার মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও সর্বস্তরের জনগণ ।
সোমবার সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে কালীগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ওই সময় আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে যায় এলাকা।
বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়।পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার,মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেন তারা।পরিশেষে সারা ফিলিস্তিন মুসলমানদের মুক্তিও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।





























