
সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী:
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সারাদেশের ন্যায় নরসিংদীতেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় “NO WORK, NO SCHOOL. UNTIL THE GENOCIDE STOPS. শ্লোগানে জেলা শহরের জেলখানার মোড় (শহীদ তাহমিদ চত্ত্বর) এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধনে হাজারে হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা "THE WORLD STOPS FOR GAZA. FROM THE RIVER TO THE SEA, PALESTINE WILL BE FREE. STOP KILLING IN GAZA. FREE PALESTINE. BOYCOTT ISRAEL”—এসব লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশিসের সভাপতি ড. মশিউর রহমান মৃধা বলেন, “গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের উপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। মানবিক দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসীকে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
জনসমুদ্রে রূপ নেওয়া কর্মসূচিটি চলমান থাকে দুপুর পর্যন্ত। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো প্রায় ৩ঘন্টা যায়।
উল্লেখ্য, ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ একটি বৈশ্বিক সচেতনতা কর্মসূচি, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।





























