
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও পূর্বপাড়া এলাকায় জমিতে পানি দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারকীয় হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হন আমান সরদার ও তার স্ত্রী লাভলী।হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কিছুদিন পর আমান সরদার মারা যান।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর তথ্যমতে, ঘটনার দিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার পথে আমান সরদারের উপর অতর্কিত হামলা চালান উজ্জ্বল হোসেন সরদার, সাজ্জাদ এবং তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন। দেশীয় অস্ত্র, রড ও লাঠিসোটা নিয়ে তারা সন্ত্রাসী কায়দায় হামলা করে। এ সময় আমান সরদারের স্ত্রী লাভলী স্বামীকে মারধর করা হচ্ছে জানতে পেরে ঘটনাস্থলে আসলে তাকেও রড দিয়ে পিটিয়ে ডান পায়ের হাঁটু ভেঙে দেয় হামলাকারীরা।
এ সময় আমান সরদার ও তার স্ত্রী প্রাণ ভিক্ষা চাইলেও তাদের মারধর থেকে রেহাই মেলেনি। হামলার পর গুরুতর আহত অবস্থায় সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহত দম্পতিকে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসী ও আমানের পরিবারের দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ ঘটনায় কাপাসিয়া থানায় একটি মামলা হয়। মামলা নং১৯ এখনও পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। উক্ত মামলা ও আসামিদের গ্রেপ্তার সম্পর্কে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারীক পিপিএম বলেন যে, আসামিদের গ্রেপ্তার করার জন্য জুর তৎপরতা চলছেএবং বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ধান পেলে আসামিদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।





























