শিরোনাম
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার ০১ ফেব্রুয়ারি ২০২৬

গাজীপুরে ১০ বিঘা জমি বর্গা নিয়ে কৃষি কাজ করছেন কালু হিজড়া,পরিদর্শনে আসলেন কৃষি কর্মকর্তা

প্রকাশিত:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ১০ বিঘা জমি বর্গা নিয়ে কৃষি কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন কালু হিজড়া। এক সময় চাঁদাবাজি ও বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে টাকা এবং বাড়ী বাড়ীগিয়ে চাউল তুলতো তারা। তাই দিয়েই কনোমতো চলতো তাদের জীবন। খবর পেয়ে পরিদর্শনে আসেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.রফিকুল ইসল খান। কথা বলেন কালু হিজড়ার সঙ্গে। দিলেন বিভিন্ন প্রতিশ্রুতি। সরেজমিনে গিয়ে দেখা যায় গত ৫ বছর আগে যেখানে ছিলো ইটের ভাটা। সেখানেই ফলছে সোনার ফসল ধানসহ অন্যান্য শাক সবজি।চলতি বছরে তারা বাইমাইল এলাকায় ১০ বিঘা জমি বর্গা নিয়ে ধান,পিঁয়াজ, মিষ্টি কুমড়া,লাল শাক,মুলা,কলমি শাক,টমেটোসহ বিভিন্ন কৃষির আবাদ করেছেন। কয়েক বছর ধরে তারা অন্যেরজমি বর্গা নিয়ে কৃষি কাজ করে আসছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী জানান, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় বাঁশতলা এলাকায় ৩০ জনের এক দলহিজড়া রুম ভাড়া নিয়ে বসবাস করে। তাদের গুরুমা কালু হিজড়া। তার দেওয়া দিক নির্দেশনা মেনেচলে অন্যরা। তারা বিভিন্ন বাড়ি বাড়ি, দোকান পাটে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র তুলতো। এতে সাধারণ মানুষ ও বিরক্ত হতো। তাদের নিজের কাছেও খারাপ লাগতো। তাই তারা কৃষি কাজের উপর মনোনিবেশ করেছেন।কালু হিজড়া বলেন,দেশের মানুষ দেখুক। আমাদের সহযোগিতা করলে আমরাও কিছু করতে পারি। সমাজের মানুষ সুযোগ দিলে আমরানিজের পায়ে দাঁড়াতে পারি। তিনি বলেন, সরকারি ভাবে যদি আমাদের সাহায্য সহযোগিতা করা হয় তাহলে আমরা কৃষি কাজে লাভবান হবো।এছাড়াও তিনি সরকারের কাছে বাসস্থানের জন্য আহবান জানান। বিভিন্ন জায়গায় হিজড়ারা প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর পেয়েছে। তাদেরকেও যেন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর দেওয়া হয়। গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.রফিকুল ইসল খান বলেন,সমাজের অবহেলিত হিজড়া সম্প্রদায় কৃষিকে পেশা হিসেবে নিয়েছে এটি একটি ভালো উদ্যোগ। আমরা কালু হিজড়াসহ যারা আছে তাদের কৃষি কাজে সহযোগিতা করতে চাই। তাদেরকে নিয়ে কৃষি কাজের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে যেন তারা নিজেরাই চাষআবাদ করতে পারে। তিনি বলেন,আগামী বছর থেকে তাদেরকে ধান বীজ,সার কীটনাশক দেওয়া হবে। যেন কৃষি কাজ করে তারা স্বাবলম্বী হয় সেই ব্যবস্থা করা হবে। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা কৃষি অফিসার মো.হাসিবুল হাসান,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মুহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার (কোনাবাড়ী জোন) শরমিন আক্তার ও কোনাবাড়ী থানা কৃষকলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মুন্না। 


আরও খবর




টাঙ্গাইলে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীফলতলা ওয়ার্ড বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে কাজ করবে বিএনপি মল্লিকেরবেড় ইউনিয়নের প্রচার সভায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

সিআইপি (এনআরবি) নির্বাচিত হওয়ায় রামপালে মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা চিংড়ি ও কাঁকড়া রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান

ধানের শীষে ভোট চেয়ে সাতক্ষীরায় মৌমি কুইন সাথীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনপুরার কলাতলী ইউনিয়নে যৌথ বাহিনীর ফুট পেট্রোলিং অভিযান জোরদার

টাঙ্গাইলে ডিপ্লোমাধারীদের মানববন্ধন

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

মাদকবিরোধী অভিযানে কালীগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

বরগুনা-১ আসনে বাবার ইচ্ছে পুরণে ছেলের প্রাণপণ চেষ্টা

গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় এক কৃষকে মারপিট

মুরাদনগর সদরে ধানের শীষের পক্ষে কাজী শাহ আরফিনের গণসংযোগ

মোমবাতি বিজয়ী হলে কর্মসংস্থান প্রাধান্য পাবে

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

বাউফলে বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

ব্যবসায়ীর চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা

সিংড়া উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

কক্সবাজারে অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি: মাঠে নেমেছেন আপেল মাহমুদ

ঘাটাইলে শীতে খেজুর রস খেয়ে তৃপ্তি পাচ্ছে রসপ্রেমীরা

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ফার্মেসি মালিককে জরিমানা

আখাউড়ায় খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপির এমপি প্রার্থী কবির আহমেদ

মনোনয়ন বৈধ হলেও ধোঁয়াশা: সুনামগঞ্জ-১ আসনে বিএনপির দুই প্রার্থী ঘিরে আলোচনা

সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বেলাল হোসেন শামীম

শিকারীদের জন্য সতর্কবার্তা: টাঙ্গুয়ার হাওরে তিনজন আটক

স্বতন্ত্র প্রার্থী সিগমার শোডাউনে কারণে আতঙ্কে কোমলমতি শিশু ও বৃদ্ধারা

নাইয়ারা দেশ প্রবাস উন্নয়ন ফোরামের চতুর্থ মেয়াদের কমিটি অনুমোদন

এম.এ.শহীদের প্রত্যাবর্তনে তৃণমূলে প্রাণচাঞ্চল্য: মধ্যনগরে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

ধুনটে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় বিষটোপের ছোবল,পাখি নিধনের করুণ চিত্র


এই সম্পর্কিত আরও খবর

টাঙ্গাইলে পুলিশের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্রীফলতলা ওয়ার্ড বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে কাজ করবে বিএনপি মল্লিকেরবেড় ইউনিয়নের প্রচার সভায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম

সিআইপি (এনআরবি) নির্বাচিত হওয়ায় রামপালে মাইনুল ইসলাম সোহানকে সংবর্ধনা চিংড়ি ও কাঁকড়া রপ্তানিতে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান

ধানের শীষে ভোট চেয়ে সাতক্ষীরায় মৌমি কুইন সাথীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনপুরার কলাতলী ইউনিয়নে যৌথ বাহিনীর ফুট পেট্রোলিং অভিযান জোরদার

টাঙ্গাইলে ডিপ্লোমাধারীদের মানববন্ধন

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

মাদকবিরোধী অভিযানে কালীগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

বরগুনা-১ আসনে বাবার ইচ্ছে পুরণে ছেলের প্রাণপণ চেষ্টা