
।
গাজীপুরের সদর উপজেলার মনিপুর বাজারে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনাসংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ মার্চ) দুপুরে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন যুবদল নেতা আমির হাসান রিপন।
সংবাদ সম্মেলনে ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হাসান রিপন বলেন, যানজট নিরসনের জন্য লাইনম্যান নিয়োগ দেয়া হয়েছে এবং এ বিষয়ে প্রশাসন অবগত রয়েছে। তিনি উল্লেখ করেন, "প্রথমে ১০ টাকা নেওয়া হতো, তবে হঠাৎ করে ঈদ বোনাসের জন্য ২০ টাকা নেওয়ার ব্যাপারটা ঠিক হয়নি। তবে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে যে ধরনের মিথ্যা সংবাদ ও তথ্য প্রকাশ করা হয়েছে, তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।"
সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সোহাগ মুসল্লি, যুবনেতা সাজিদ ফাহিম, সদর উপজেলার ছাত্রদল সহ আরও অনেক উল্লেখযোগ্য প্রতিনিধি। উপস্থিত সকলের মধ্যে ব্যাপক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে পরিস্থিতির বাস্তবতা ও সংশ্লিষ্টদের মন্তব্য শোনা যায়।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি ঘটনার দ্রুত সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণে আহ্বান জানানো হয়েছে।





























