
মাহামুদুল হাছান মেহদী স্টাফ রিপোর্টার
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের গেইটের সামনে শুক্রবার সন্ধ্যা ৭ দিকে সন্দেহজনক মুভমেন্টের কারে একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো গ ৪৩-৯৯৬১ টয়োটা ফিল্ডার। গতিবিধি সন্দেহ জনক হওয়ায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আনসার সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার ছাড়া অন্যরা তৎক্ষনাৎ পালিয়ে যায়। অভিযুক্ত ড্রাইভার সজিব আনসার সদস্যাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সামনে দাড়ালে গাড়িটি থামাতে বাধ্য হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল (প্রতিটি ৩৭৫এমএল, ১৮০রূপি/বোতল) ভারতীয় অ্যালকোহল পাওয়া যায়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মাদক পরিবহন ও আনসার সদস্যের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার অভিযোগে গাড়িসহ ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে চৌদ্দগ্রাম থানায় বলে জনান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো:জামাল হোসেন।





























