শিরোনাম
লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোনারগাঁয়ে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার নগত অর্থ বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী ডা.মামুন ভুইয়া কালিগঞ্জে ভ্যানচালককে মারতে গিয়ে ধরা খেল মাদক ব্যবসায়ী পোরশায় প্রাণী সম্পদ কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণ ধুনটে প্রতিবন্ধীকে হত্যার উদেশ্যে ছুরিকাঘাত, থানায় অভিযোগ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা
শনিবার ১৪ মার্চ ২০২৬
শনিবার ১৪ মার্চ ২০২৬

গায়ানায় চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স, ফাইনাল ও টুর্নামেন্টের সেরা সৌম্য সরকার

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে এগিয়ে চলা রংপুর রাইডার্স সেরাটা জমা রেখেছিল যেন ফাইনালের জন্যই। সৌম্য সরকারও নিজের সেরা চেহারায় আবির্ভূত হলেন আসরের সবচেয়ে বড় ম্যাচটিতেই। ব্যাটে-বলে বাংলাদেশের দলটির দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারল না অস্ট্রেলিয়ার দল ক্রিকেট ভিক্টোরিয়া।


গায়ানায় গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রথম দুই ম্যাচ হেরে বিদায়ের দুয়ারে চলে যাওয়া দলটিই টানা তিন জয়ে মেতে উঠল শিরোপার উল্লাসে। ফাইনালে তারা ৫৬ রানে উড়িয়ে দিল প্রাথমিক পর্বের সেরা দল ক্রিকেট ভিক্টোরিয়াকে।


বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচে রংপুর ২০ ওভারে তোলে ১৭৮ রান। গোটা আসরে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ।


৮৪ বলে ১২৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে বড় রানের পথে এগিয়ে নেন সৌম্য সরকার ও স্টিভেন টেইলর। চারটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান টেইলর।


সৌম্য আগের চার ম্যাচের একটিতে করেন ৫১, দুই ম্যাচে আউট হন ২২ ও ২৭ রানে। ফাইনালে গোটা ২০ ওভার খেলে অপরাজিত থাকেন ৬৮ রানে। তার ৫৪ বলের ইনিংসে সাত চারের সঙ্গে ছক্কা ছিল পাঁচটি।


রান তাড়ায় শুরুতে আশা জাগালেও পরে পথ হারিয়ে আর লড়াই জমাতেই পারেনি ক্রিকেট ভিক্টোরিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১২২ রানে।


সৌম্য ফাইনালের ম্যাচ-সেরা তো বটেই, ১৪২.৪২ স্ট্রাইক রেটে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৮৮ রান তুলে ম্যান অব দা টুর্নামেন্টও তিনিই।


প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরের শুরুটা ছিল মন্থর। স্টিভেন টেইলরকে মেডেন ওভার করে ম্যাচ শুরু করেন ডমিনিক ড্রেকস। টেইলের ব্যাটেই ম্যাচের প্রথম বাউন্ডারি আসে তৃতীয় ওভারে। পঞ্চম ওভারে ম্যাক্স বার্থিসেলকে ছক্কা মারেন টেইলর। ষষ্ঠ ওভারে দুজনের ব্যাট থেকে আসে তিনটি চার।


তার পরও ৭ ওভার শেষে রান ছিল কেবল ৪৫। সৌম্য তখন খেলছেন ১৩ বলে ৮ রান করে, টেইলর ২৯ বলে ৩৩ রানে।


এরপর সৌম্যর ব্যাট উত্তাল হয় ওঠে। চার-ছক্কার স্রোতে পঞ্চাশে পৌঁছে যান তিনি টেইলরের আগেই!


৩৩ বলে আসে তার ফিফটি। ওই ওভারে ছক্কায় ফিফটিতে পার রাখেন টেইলর ৪৪ বলে।


পরের ওভারে টানা দুটি ছক্কা মারার পর আরেকটি ছক্কার চেষ্টায় আউট হয়ে যান টেইলর।


এরপর রান বাড়ানোর কাজটি মূলত সৌম্যই করেন। রংপুরের পরের দিকর ব্যাটসম্যানরা কেউ সময়ের দাবি মেটাতে না পারায় আরও বাড়েনি দলের রান।


ক্লান্তির কারণে শেষ চার ওভারে সৌম্যও ততটা দ্রুততায় রান তুলতে পারেননি। ১৬ ওভার শেষে তার রান ছিল ৪৩ বলে ৭২। পরের ১১ বলে করতে পারেন মাত্র ১৪ রান। শেষ চার ওভারে রংপুর যোগ করে মোটে ২৭ রান।


সেটিও শেষ ওভারে সৌম্য দুটি চার মারতে পারায়। শেষ বলে তিন রান নিতে পারলে টি-টোয়েন্টি নিজের আগে সেরা ৮৮ রানকে ছাড়িয়ে যেতে পারতেন তিনি। কিন্তু স্লোয়ার ডেলিভারিটি লাগাতে পারেননি ব্যাটেই।


তবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তুলে দল তখন আত্মবিশ্বাসী। সেটির প্রতিফলনই পড়ে বোলিং-ফিল্ডিংয়ে।


ভিক্টোরিয়া যদিও শুরুতে একটু লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। উদ্বোধনী জুটিতে ২৭ রান আসে ৩.২ ওভারে। ব্লেক ম্যাকডোনাল্ড ১৫ বলে ১৬ করে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে ২৭ বলে ৩৮ রানের জুটি গড়েন জো ক্লার্ক ও সাঞ্জায় কৃষ্ণমুর্তি।


৭ ওভারে ভিক্টোরিয়ার রান ছিল ১ উইকেটে ৬৫। সাঞ্জায়কে বোল্ড করে এই জুটি ভাঙেন হারমিত সিং। এরপর ক্রমে ভেঙে পড়ে ভিক্টোরিয়ার ইনিংসও।


রিশাদ হোসেনকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন জোনাথান ওয়েলস, হারমিতকে চার মারার পরের বলে ছক্কার চেষ্টায় টেইলের দারুণ ক্যাচে ফেরেন স্কট এডওয়ার্ডস।


এরপর ক্লার্ক (২২ বলে ৪০) যখন স্টাম্পড হলেন শেখ মেহেদি হাসানের বলে, ভিক্টোরিয়ার শেষ আশাও তখন শেষ।


দুই ওপেনার ছাড়া ভিক্টোরিয়ার আর কোনো ব্যাটসম্যন ১৫ রানও ছুঁতে পারেননি। আসরজুড়ে রংপুরের হয়ে দারুণ বোলিং করা যুক্তরাষ্ট্রের বাঁহাতি স্পিনার হারমিত সিং ফাইনালেও নেন তিন উইকেট।


প্রথম গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা জয়ের গৌরবের পাশাপাশি রংপুরের অর্থযোগও কম নয়। চ্যাম্পিয়ন হয়ে ৫ লাখ ডলার প্রাইজমানি পেয়েছে তারা। প্রাথমিক পর্বের দুটি জয়ের জন্য আরও ৫০ হাজার ডলার তো আছেই।


সংক্ষিপ্ত স্কোর:


রংপুর রাইডার্স: ২০ ওভারে ১৭৮/৩ (টেইলর ৬৮, সৌম্য ৮৬*, সাইফ ৬, ম্যাডসেন ১০, সোহান ২*; ড্রেকস ৪-১-২০-১, স্মিথ ৪-০-৩০-০, বার্থিসেল ৪-০-৩৩-১, স্টো ৪-০-৩৬-০, অ্যান্ডারসন ২-০-২৫-০, গোর ২-০-৩০-১)।


ক্রিকেট ভিক্টোরিয়া: ১৮.১ ওভারে ১২২ (ম্যাকডোনাল্ড ১৬, ক্লার্ক ৪০, সাঞ্জায় ১০, ওয়েলস ২, এডওয়ার্ডস ৯, অ্যান্ডারসন ৩, গোর ১৩, বার্থিসেল ৪, ড্রেকস ১২, স্টো ৭*, স্মিথ ২; শেখ মেহেদি ৪-০-২০-২, কামরুল ২-০-১৩-১, চ্যাপেল ২-০-১৯-০, হারমিত ৪-০-১৯-৩, রিশাদ ৩.১-০-২৬-২, সাইফ ৩-০-২১-২)।


ফল: রংপুর রাইডার্স ৫৬ রানে জয়ী।


ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার।


ম্যান অব দা টুর্নামেন্ট: সৌম্য সরকার।



আরও খবর




বাজিতপুরে ১৭৫ প্রতিবন্ধী শিশু পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

কিশোরগঞ্জে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গ্রাহকের সংবাদ সম্মেলন

আটপাড়ায় ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

তাহিরপুরে র‍্যাবের অভিযানে ৩৭ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমোহনে মরহুম খালেদা জিয়া ও বর্তমান স্পিকারের সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত

মুরাদনগরে ৪টি অটোরিকশা কিনে দিয়ে অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা দুলাল সরকার

রূপগঞ্জে যুবদল ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

রূপগঞ্জে তিন মাদককারবারির আত্মসমর্পণ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নতুন কার্যকরী কমিটি গঠিত

বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় ক্রেতা সেজে ট্র্যাকে আলু তুলে লাপাত্তা ব্যবসায়ী অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলে ভূমিদস্যুদের বাঁধ দেয়ার চেষ্টা প্রতিমন্ত্রীর নির্দেশে ভণ্ডুল

নওগাঁর মান্দায় এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন ইউএনও

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে মাসব্যাপী পথচারীদের মাঝে ইফতার বিতরণ

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি


এই সম্পর্কিত আরও খবর

নাহার চেস একাডেমির আন্তর্জাতিক র‌্যাপিড দাবায় শিরোপা শিলু ও নুসরাত নাবার

মালদ্বীপকে উড়িয়ে সাফ ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাঠে হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকার সহকারী কোচ

সৌদি প্রো লিগের শীর্ষে আল নাসর

বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী সঙ্গীতশিল্পী আসিফ

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটিতে নতুন সদস্য তাসকিন আহমেদ রিয়াদ

বিশ্বকাপে জায়গা করায় দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

ইউরোপে হামজার আয় ও বর্তমান বাজারমূল্য কত?

যুক্তরাষ্ট্রের লিগ থেকে সরে দাঁড়ালেন রশিদ-ওমরজাই

ম্যানসিটির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে নেই গ্রিলিশ