
জহিরুল ইসলাম
ঝিকরগাছা যশোর প্রতিনিধি
ফুলের রাজধানীখ্যাত গদখালীতে সুশৃঙ্খল সুরক্ষিত নিরাপদ মহাসড়ক নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে নাভারন হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) নাভারন হাইওয়ে থানা ও হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের আয়োজনে গদখালী ফুল মার্কেটে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে খুলনা রিজিয়নের পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত মো. জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন, হাইওয়ে পুলিশের যশোর সার্কেলের সিনিয়র এএসপি মো. নাসিম খান।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদ আলী, গদখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, গদখালী ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু জাফর, যশোর জেলা ট্রাক ও ট্রাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গদখালী ফুলচাষি ও ফুল বব্যবসায়ী সমিতির নেতারা।





























