
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ প্রথম শ্রেণীর ৩২ জন ছাত্র ছাত্রীর হাতে পবিত্র কুরআন তুলে দেওয়া উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার আকর্ষনীয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ আকর্ষনীয় প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এসময় পবিত্র কুরআনের প্রথম ছবক প্রদান করেন কালিহাতী বায়তুল রহমান মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার সহ সভাপতি আলহাজ্ব আ গফুর, পারখী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চান মাহমুদ, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, আলহাজ্ব নূরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য হোসেন আলী সহ ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রদর্শনী অনুষ্ঠান পরিচালনা করেন বারইপাড়া কওমিয়া হাফিজিয়া নূরানিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম মওলানা মোঃ বোরহান উদ্দিন





























