
ঘাটাইল( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শুক্রবার রাতে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রী আঁখি আক্তার (১৪) মৃত্যু হয়েছে। আঁখি উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আয়নুদ্দিনের মেয়ে। সে দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আখির চাচা জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ঘরে টেবিল থেকে বই আনতে হাত দেয় আঁখি। এ সময় তার ডান পায়ের আঙুলে সাপে কামড় দেয়। পরে তাকে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর তার মৃত্যু হয়।





























