
মোঃ হেলাল তালুকদার,ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তারুন্যর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ফেব্রয়ারী) এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের পিঠা উৎসব উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা, নানা রকম পিঠা প্রদর্শনীর জন্য ১৬টি ষ্টল বরাদ্দ দেওয়া হয় পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাবরিন আক্তার, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মনিরুজ্জামান খান প্রমুখ।





























