
ষ্টাফ রিপোর্টারঃ
গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী আলহাজ্ব আব্দুল হাই এর সুস্থতা কামনা গজারিয়া উপজেলা বি, এন, পির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ।অন্যান্যদের মাঝে উপস্থিত বি,এন,পি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক ম মোজাম্মেল হক, জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিক উল্লাহ ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন, উপজেলা বি,এন,পি'র যুগ্ম আহবায়ক আহছান উল্লাহ, মো:বোরহান উদ্দিন ভূঁইয়া, ইঞ্জি:মুকবুল আহমেদ রতন প্রমুখ। ইফতার পূর্ব মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা কর্মী'র অংশ গ্রহণ দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।





























