
মোঃ শাকিল প্রধান
গজারিয়া উপজেলায় কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বেলা ১১ টার সময় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে এ-ই এগারো কর্মকর্তা কে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার্স ক্লাবের সভাপতি কোহিনুর আক্তার এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মনসুর আহমেদ প্রমুখ।
যাদের বদলিজনিত বিদায় সম্বর্ধনা প্রদান করা হয় তারা হলেন ডা. মোঃ আতাউর রহমান ভূইয়া, ইকবাল হোসন, মোঃ লিটন মিয়া, মোঃ আরিফ জামিল ফারুকী, আবুল কালাম মোহাম্মদ মাহবুব উল্লাহ, মোঃ আব্দুল কাদির মিয়া, মোহাম্মদ শহীদুল ইসলাম, এস.এম ফজলে রাব্বি।





























