
ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দী শান্তি নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে, মসজিদের হিসাব দেওয়াকে কেন্দ্র করে হামলা, থানায় পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে।
মামলায় আসামী করা হয়েছে বালুয়াকান্দী শান্তিনগর এলাকার হালিম মোল্লা (৫৮) সহ ১০ জন।
মামলার বাদী নাছিমা আক্তার জানান গত শুক্রবার ২৫/০৪/২৫ দুপুর ২ ঘটিকায় বালুয়াকান্দী শান্তিনগর জামে মসজিদের হিসাব দেওয়াকে কেন্দ্র করে হালিম মোল্লা (৫৮) মসজিদে তর্ক ও বাকবিতন্ডায় জড়ায়। এরই ধারাবাহিকতায় নামাজ শেষ করে মসজিদের বাহিরে আসিলে পূর্বপরিকল্পিত ভাবে হালিম মোল্লার নেতৃত্বে তাদের হাতে থাকা লোহার পাইপ, রামদা ও দেশীয় অস্র সস্ত্রে সজ্জিত হয়ে আমার স্বামী ও দেবরের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে রক্তাক্ত ও নীলা ফুলা জখম করে। পুর্বেও হালিম মোল্লা আরও বেশ কয়েকবার একই রকম ঘটনার ঘটিয়েছিল।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায় এই হালিম মোল্লা ২০২১ সাল পর্যন্ত এই মসজিদের সভাপতি ছিলেন। বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের কারনে অত্র মহল্লার মুসল্লীরা তাকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান থানায় অভিযোগ হয়েছে তদন্ত প্রক্রিয়া কাজ চলছে। যা সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





























