
শাকিল প্রধানঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন কে পল্লী সঞ্চয় ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক ( সাইনিং পাওয়ার) নির্বাচিত করায় জাতীয়তা বাদী ছাত্রদল গজারিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার ১২ ই মে বিকাল ৪ ঘনিকায় গজারিয়া উপজেলা রাসুলপুর বাজারস্ত বিএনপি অফিসে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপুর সঞ্চালনায় গজারিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাদী ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুজিবর রহমান সাবেক সহ সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম।নগজারিয়া উপজেলা বিএনপির আহবায়ক সিদ্দিক উল্লাহ ফরিদ, গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ চেয়ারম্যান, বিএনপি নেতা ও সাবেক কমিশনার মোতাহার হোসেন। গজারিয়া উপজেলা তাতীদলের সাধারন সম্পাদক সুজন মুন্সী। উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন
আরো উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা সিকদার বালুয়াকান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু টেংগারচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি চঞ্চল শেখ প্রমুখ





























