
শাকিল প্রধান, গজারিয়া:
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রথম বার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ইং অনুষ্ঠিত।
বুধবার(২৯জুলাই)সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো:আশরাফুল আলম। উপজেলা শিক্ষা অফিসার মো:জাকির হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হামিদা মুস্তফা,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক,উপজেলা মাদ্রাসা স্কুল এন্ড কলেজ এসোসিয়েশন এর সভাপতি,সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান এসোসিয়েশন এর সা:সম্পাদক আমিনুল ইসলাম জসিম, টেংগারচর রাজিয়া কাদের উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারন সম্পাদক বাইজিদ শ্রাবন বড় রায়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ডাঃ শাহজাহান, ভাটেরচর দেওয়ান আবদুল মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী সাখাওয়াত হোসেন, ভাটেরচর দাখিল মাদ্রাসার সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,প্রধান শিক্ষকবৃন্দ,অভিভাবকবৃন্দ ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।





























