
শাকিল প্রধানঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নিজ গ্রাম গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নগদ ও ঈদ উপহার বিতরণ করেন।
ইঞ্জি:দিদার আলম একজন সামাজিক মানুষ ও রাজনৈতিক সচেতন ব্যক্তি,যে বয়সে মানুষ বন্ধুদের হৈ হুল্লোড় করে কাঁটায়,যারা আর্থিক ভাবে উচ্চ বিত্ত তারা দেশ বিদেশে ঘুরে বেড়িয়ে আয়েশে মত্ত থাকে সে বয়সী ব্যতিক্রম একজন ইঞ্জি:দিদার আলম,মানুষের সেবায় প্রতি নিয়ত
ভোরের আলো তরুন সংঘ নামে একটি সংগঠনের ব্যানারে গত কয়েক বছর যাবৎ উপজেলা একাধিক গ্রামে খেটে খাওয়া,নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো জন্য নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করেন।এ বছরও মাহে রমজানের আগে উপজেলার একাধিক গ্রামে ইফতার সামগ্রী ও গত দুই দিন যাবৎ প্রায় দুই হাজার মানুষের মাঝে কাপড়,লুঙ্গি ও নগদ পাঁচ লক্ষ টাকাসহ প্রায় বিশ লক্ষ টাকার ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।





























