
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন এর ষোলআনীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলিসহ একজনকে আটক করেছে থানা ও নৌ পুলিশ।
আটককৃত ঐ যুবকের নাম সাজেদুল ইসলাম পলাশ(৪০) পিতা:শাহ আলম,বাড়ি উপজেলার ইমামপুর ইউনিয়ন এর ষোলআনী গ্রামে।গতকাল শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়,স্যুটার মান্নান হত্যা মামলার আসামী জুয়েলকে আটকে সাড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।এ সময় জুয়েল পালিয়ে গেলেও আটক করা হয় পলাশকে।অভিযানে আরও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিষয়টা নিশ্চিত করেছেন গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ।





























