
শাকিল প্রধান ষ্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় রাজনীতি তে সঙ্গ না দেয়ায় সংঘবদ্ধ হামলায় মা-ছেলে কে মারধর করার অভিযোগে ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দায়ের করছেন ভোক্তভোগী ফয়সাল মিয়া।
গত সোমবার রাত সাড়ে নয়টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামে রাজনীতিতে সঙ্গ না দেওয়ায় আট দশ জনের সঙ্গবদ্ধ দল অতর্কিত ভাবে হামলা করে আমাকে ও আমার মাকে বিভিন্ন ভাবে আঘাতকরে নীলাফুলা যখম করে।
আহত মা ও ছেলে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত ফয়সাল জানান বিবাদিগণ এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া বেড়ায়। বিভিন্ন সময় আমাকে তাদের অপকর্মে শামিল করার জন্য চেষ্টা করিয়া থাকে। আমি বিবাদীদের কথায় রাজি না হওয়ায় বিবাদীগণ আমার শহিত শত্রুতা পোষণ করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার আমার বসতবাড়ির সামনে ফাঁকা রাস্তার উপরে সকল বিবাদীগণ দেশীয় অস্ত্রসজ্জে সজ্জিত হইয়া আমার উপর অতর্কিত হামলা করে আঘাত করিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। আমি কোনো রকম দৌড়াইয়া আমার উল্লেখিত ঠিকানায় বসতঘরের ভিতরে যাইয়া দরজা বন্ধ করিয়া দিতে চাইলে আমার মাকে মারধর করে।
এ ব্যাপারে গজারিয়া থানার ওসি জানিয়েছেন অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।





























