
ষ্টাফ রিপোর্টারঃ
গজারিয়ায় স্হানীয় সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো:কামরুজ্জামান রতন এর পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে।
সোমবার বিকাল ৫ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়ন এর আনারপুরাস্থ নিউ ফুড ভিলেজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহমান সফিক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম(ভিপি মাসুম),
গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম শেখ এর সঞ্চালনায় এ সময় গজারিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী(ভিপি মোহন)এর সার্বিক তত্বাবধানে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সন্মানে ইফতারের আয়োজন করায়,একজন সংবাদকর্মী হিসেবে সবাইকে আন্তরিক ধন্যবাদ,অভিনন্দন।





























