
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রতারক চিটার বাটপার ভূমি দস্যু, চাঁদাবাজ, এলাকা থেকে অবাঞ্ছিত অপমানিত হলুদ সাংবাদিক জসিমের ভূয়া ও মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছে এলাকা বাসী।
গজারিয়া উপজেলা ভবেরচরে বাউশিয়া ইউনিয়নের
সর্বস্তরের জনগনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় শত শত নারী পুরুষের মাঝে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল্লাহ মেম্বার।বিশিষ্ট সমাজ সেবক হাফেজ আহম্মেদ প্রধান। বিশিষ্ট সমাজ সেবক ইব্রাহিম পাঠান।খোরশেদ মেম্বার। জসিম মেম্বার।মনিরুল ইসলাম খান লিটন। উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আসরাফুল ইসলাম সবুজ।আব্দুল হান্নান বেপারী। ভুক্তভোগী প্রবাসী শামিম আহম্মেদ প্রমুখ। এ সময় সমাজ সেবক হাফেজ আহম্মেদ প্রধান বলেন জসিম একজন প্রতারক, সাংবাদিকতার আড়ালে তারই কাজই হচ্ছে জাল জালিয়াতী করে প্রতারনা করা। ভোক্তভোগি অষ্ট্রেলিয়া প্রবাসী শামিম আহম্মেদ বলেন প্রবাসে থাকার কারনে জসিম আমার পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে রাতের আধারে জোড় পূর্বক ভবন নির্মান করে দখল করে নেয়। স্থানীয় গ্রাম বাসী এর প্রতিবাদ করলে একাদিক জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আমরা এই প্রতারকের হাত থেকে রক্ষা চাই।





























