
শাকিল প্রধানঃ
দৈনিক যুগান্তরের ২৬ বছর পদার্পণ উপলক্ষে উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন এর উদ্যোগে কেক কাটা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১ টায় গজারিয়া প্রেসক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুন শরীফ, গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল আলম আজাদসহ স্হানীয় সাংবাদিকরা।
কেককাটার পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ দৈনিক যুগান্তর পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদের চিত্র তুলে বক্তব্য রাখেন। সেইসাথে বস্তুনিষ্ঠ, সত্য ও সুন্দর সংবাদ পরিবেশনে স্থানীয় সাংবাদিকদের প্রতিও আহবান জানান তারা।





























