
মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা প্রতিনিধি :
কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ৩৪ তম জন্মদিন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেছে গলাচিপা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গলাচিপা ছাত্র অধিকার পরিষদের কার্যালয়ে কেক কাঁটার মধ্য দিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা জানান ছাত্র, যুব,শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুনসী, যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ সভাপতি মো. মুহিব্ব্বুল্লাহ এনিম।ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. আবু নাঈম। যুব অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. রাসেল। শ্রমিক অধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. আমির হোসেন এছাড়াও ছাত্র অধিকার পরিষদের মো. আরিফ বিল্লাহ, তাওহীদ ইমরান, আমির হোসেন, রনি হোসেন, রাজিব মৃধা,ইমরান মাহমুদ প্রমুখ।
এসময় উপস্থিত বক্তৃতায় সকলে ভিপি নুরুল হক নুরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।





























