
মজমুল হক গঙ্গাচড়া প্রতিনিধি :
রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের খোয়াইব বিন আদি (রা:) এতিমখানার ছাত্র- ছাত্রীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, জ্যাকেট, হুডি বিতরণ করা হয়েছে।
আজ সোমবার ( ২৩ ডিসেম্বব) দুপুরে এতিমখানাটির পরিচালনা পর্ষদের আয়োজনে, কাতার চ্যারিটির অর্থায়নে ৬০০ ছাত্র- ছাত্রীর মাঝে ৬০০ টি কম্বল, ৬০০ টি জ্যাকেট, ৬০০ টি হুডি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, কাতার চ্যারিটির প্রতিনিধি ফজলুর রহমান, খোয়াইব বিন আদি (রা:) এতিম খানার পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ।
এসময় পরিচালনা পর্ষদের অন্যান্ন সদস্য বৃন্দ, শিক্ষকগণ ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।





























