
নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার গোদাগাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মুরগি ও মুরগির উপকরণ বিতরণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল চত্বরে এসব মুরগী ও উপরকণ বিতরণ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিন জানান, অত্র উপজেলায় মোট ৭৩৪ জনের মাঝে ২০ টি করে মুরগী ও ৫৯ কেজি খাদ্য,একটি করে মুরগীর ঘর বিতরন করা হয়। এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শায়লা শারমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন,অফিস সহকারী রবিউল ইসলাম,লাইভস্টক ফিল্ড এ্যাসিস্টেন্ট (এলডিডিপি), ফিরোজুল ইসলাম,কমিউনিটি এক্সটেনশন এজেন্ট দূররুল হোদা প্রমুখ।





























