শিরোনাম
চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড় আজমিরীগঞ্জে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের স্রোত ,ফলে সর্বত্র উৎসবমুখর পরিবেশ,আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য পুলিশ প্রশাসন তৎপর দক্ষিণ চট্টগ্রামে ২শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন মুরাদনগরে কৃষি জমি রক্ষায় রাতভর যৌথ বাহিনীর অভিযান ​দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোহাম্মাদ আলী তোহা
রবিবার ২২ মার্চ ২০২৬
রবিবার ২২ মার্চ ২০২৬

গোমস্তাপুরে ইউটিউব দেখে বরই চাষ করে স্বাবলম্বী সামিউল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারি ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ ফেব্রুয়ারি ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


কবির হোসেন 

জীবিকার তাগিদে ৮ বছর প্রবাসে থেকে কঠোর পরিশ্রম করেও ভাগ্য বদলাতে পারেনি, অবশেষে দেশে ফিরে বরই চাষ করে ভাগ্যের চাকা ঘুরাতে সক্ষম হয়েছে কৃষি উদ্যোক্তা সামিউল হক। সামিউল হক চাঁপাইনবাবগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ডাইংপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মোঃ মোজাম্মেল হকের ছেলে। 


ইউটিউব দেখে বাণিজ্যিকভাবে বরই চাষ শুরু করে বেশ সফলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা সামিউল হক। রহনপুর পৌর এলাকার প্রাসাদ পুর মৌজায় আইস বিলের কোল ঘেঁষে বর্তমানে তিনি ৪০ বিঘা জমিতে বল সুন্দরী, কাশ্মীরি, ভারত সুন্দরী, বেবি কুল, আগাম গুটি কুল, নারিকেল হক ও বাউ কুল নামের বরই চাষ করে অর্থনৈতিক ভাবে বেশ লাভবান হচ্ছেন। তিনি বরইয়ের পাশাপাশি বাগানে বারোমাসি কাটিমন আম, মাল্টা, পেঁপে ও মিষ্টি কুমড়া চাষ করে বারতি আয় করে তাক লাগিয়ে দিয়েছেন এলাকায়।  প্রতিদিনই তার বাগানে এলাকাবাসী ভির জমাচ্ছে দেখার জন্য। বরই গাছে থোকায় থোকায় বরই  দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল জায়গা জুড়ে লাগানো বরই গাছগুলোতে ফলে ভরপুর হয়ে আছে এবং শ্রমিকরা সেই বরই ভাঙ্গতে ব্যস্ত সময় পার করছেন। এক একটি গাছ ৫ থেকে ৬ হাত লম্বা। উত্তরের হিমেল হাওয়ায় দুলছে লাল সোনালি রঙের  বরই গাছ গুলো। শীতের মিষ্টি রোদ পড়ে রঙিন বরই গুলো চকচক করছে। ফলের ভারে নুয়ে পড়েছে অনেক গাছের ডাল। বরই উপরের অংশে হালকা সিঁদুর রং রয়েছে। ফলটি আকারে বড়, দেখতে ঠিক আপেলের মতো। খেতেও খুব সুস্বাদু। বাজারে এ বরইয়ের চাহিদা ও দাম অনেক ভালো। ফলে চাষের সকল খরচ বাদ দিয়ে বেশ লাভবান হচ্ছেন  কৃষি উদ্যোক্তা সামিউল হক। বরই চাষ করে ইতিমধ্যে তিনি এলাকায় চমক সৃষ্টি করেছেন। দূর দূরান্ত থেকে অনেক বেকার লোকজন এসে দেখছেন এবং এ বিষয়ে নানা পরামর্শ তার কাছ থেকে নিচ্ছেন।


বাগানের শ্রমিক নূরে আলম জানান, এই বাগান প্রতিদিনই প্রায় ১৫/২০ জন শ্রমিক নিয়মিত কাজ করি। আমি তিন বছর যাবত এই বাগানে নিয়মিত কাজ করছি। এই বাগানটি গড়ে উঠাতে আমাদের একটা কর্ম সংস্থান হয়েছে।  আমাদের পরিবার  সচ্ছলতা এসেছে। আমি দিনে ৫০০ টাকা মুজরি পাই। আমাদের উপজেলায় এই বাগানটি সবচেয়ে বড় এবং উৎপাদন বেশী। তাই দূর দূরান্ত থেকে অনেকেই নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্রতিদিনই বাগান প্রদর্শনে আসছেন। 


মোঃ সামিউল হক জানান, জীবিকার তাগীদে দীর্ঘ ৮ বছর ইরাকে ছিলাম। আমরা ৪ ভাই ২ বোনের মধ্যে আমি দ্বিতীয় বাবা একজন পল্লী চিকিৎসক। আমি কয়েক বছর আগে দেশে আসি। বিদেশে থেকে ইউটিউব দেখে দেখে স্বপ্ন বুনি কৃষি  উদ্যোক্তা হওয়ার। পরে দেশে এসে নিকট আত্মীয়র উৎসাহে এবং অন্যের ১৬ বিঘা জমি লিজ নিয়ে পার্শ্ববর্তী নওগাঁ জেলা থেকে চারা নিয়ে এসে ২০১৯ সালে শুরু করি বরই বাগান। পরের বছর আবার ২৪ বিঘা জমি লিজ নিই। মোট ৪০ বিঘা জমিতেই বরই বাগান গড়ে তুলি। বরইয়ের পাশাপাশি বারোমাসি আমসহ পেঁপে গাছ লাগায়। আমার বরই বাগানের বয়স ৫ বছর গত তিন বছরে আমার লাভের পরিমান ছিলো খুবই কম। তবে গত দুই বছর থেকে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারের পরামর্শ  ক্রমে ও উৎসাহ পেয়ে আমি এখন সফল কৃষি উদ্যোক্তা। নিয়মিত বাগান পরিদর্শন করে যথাসময়ে আমাকে সঠিক পরামর্শ দিয়ে আমাকে সফল কৃষি উদ্যোক্তা করায় ধন্যবাদ জানায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকারকে।  আমার ৪০ বিঘা জমিতে এ বছর বাগানের জমির লিজের টাকা , কীটনাশক, সার, সেচ ও শ্রমিক খরচসহ সব মিলিয়ে ২০ থেকে ২৫ লক্ষ টাকা খরচ। তিনি আরো জানান, এবার বাম্পার ফলন হওয়ায় বিঘা প্রতি উৎপাদন লক্ষ্য মাত্রা ৬০ থেকে ৭০ মন।  বাগান থেকেই প্রতিমন বরই বিক্রি করছি ৩ হাজার থেকে ৩৫০০ টাকদ মন। বিঘা প্রতি বরইয়ের উৎপাদন প্রায় ২ লক্ষ টাকা ছারিয়ে যাবে বলে আশা করছি। সে হিসেবে এই বাগান থেকে ৭০ থেকে ৮০ লক্ষ টাকার বরই বিক্রির আশা করছি। তাতে বছরের সব খরচ বাদ দিয়ে প্রায় ৩৫ লক্ষ টাকা লাভবান হবো বলে আশা করছি। গত বছর ২০ লক্ষ টাকা লাভবান হয়েছিলাম। আমার বাগানের বরই প্রতিদিনই ঢাকা, কুমিল্লা ও চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।  তবে এবার বরইয়ের দাম বেশি ও বাম্পার ফলন পাওয়ায় বেশী লাভবান হবো বলে আশা করছি । 


গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, এই বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় বরই চাষ হয়েছে ৬২৫ হেক্টর জমিতে যার উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩ হাজার ১২৫ মেঃ টন। তবে গোমস্তাপুর উপজেলার সামিউল হক নামের ওই ব্যক্তি খুবই পরিশ্রমী। তিনি তার কাজের প্রতি যথেষ্ট আন্তরিক। গত কয়েক বছর ধরেই বরই চাষ করছেন। এ বছর তার বাগানে সর্বোচ্চ ভালো ফলন হয়েছে। আমরা নিয়মিত তার বাগান পরিদর্শনসহ খোঁজ-খবর নিচ্ছি। একই সঙ্গে বরই চাষি সামিউল হকের কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পরামর্শের মাধ্যমে তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করেছি। এছাড়া নতুন করেও কেউ যদি আগ্রহী হয়, উপজেলা কৃষি অফিস সব সময় তার পাশে থাকবে।




আরও খবর




চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

রাজশাহী কারাগারে বন্দীদের ঈদ, আপ্যায়নে মুগ্ধ স্বজনরা

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ

আগামীকাল ঈদ: টাঙ্গুয়ার হাওরবাসীর আনন্দ ম্লান

শ্রীপুরের ২ নং সিএন্ডবি বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আখাউড়ায় নিজের পছন্দমত পথশিশুরা পেল ঈদের নতুন কাপড়

নন্দীগ্রামে অসুস্থ গরু জবাই, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০হাজার টাকা জরিমানা ও জবাইকৃত গরুর মাংস জব্দ এবং ধ্বংস

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

অষ্টগ্রামে এস. এ বাতিঘর এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

চাঁদ রাতে বাবার লাশ তীরে টেনে আনল দুই ছেলে

বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃবৃন্দের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের জানাজা সম্পন্ন

নানার বাড়ির টানে যাত্রা, মাঝনদীতেই থেমে গেল ছোট্ট সুফিয়ার জীবন

পূর্বঅষ্টগ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

নারায়ণগ‌ঞ্জে ঈদের পোশাকের প্রলোভন, অপহরণের পর উদ্ধার শিশু; গ্রেপ্তার একজন

ঈদের চাঁদ রাতে গর্ভবতী গরু চুরি, শরণখোলায় কৃষক পরিবারের আনন্দ বিষাদে

টাঙ্গুয়ার হাওরে কৃষকদের নিয়ে জেলা প্রশাসকের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

ধুনট পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর প্রার্থী টি,এম নূর আলম লিখন

লালমোহনে তারুণ্যের প্রেরণা সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ