
রাশিদুল ইসলাম,গুরুদাসপুর
জ্ঞান- বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে এই মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন এই মেলার আয়োজনে করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এই বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ১৫টি বিজ্ঞান টল পরিদর্শন করেন।
এই সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





























