
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নজির উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নজির উদ্দিন উপজেলার দেবত্তর গরিলা গ্রামের মৃত ফজের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে কৃষক নজির তার গবাদি পশুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়। পরে রাতে সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না।আজ শনিবার সকালে স্থানীয়রা একটি পুকুরের ধারে বৈদ্যুতিক তারে জড়ানো তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক মুল সংযোগের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। ঘাস কাটার সময় অসাবধানতাবশত নজির তারের স্পর্শে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) আসমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্ররণ করা হয়েছে,এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।





























