
রাশিদুল ইসলাম,গুরুদাসপুর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে রাকিব (১৮)নামের এক যুবক ও আতিয়া (২৬)খাতুন নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ জানুয়ারি)সকাল ৮টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রাম থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় রাকিবের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অপরদিকে মঙ্গলবার রাতে গ্যাস ট্যাবলেট পান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় আতিয়া খাতুন।
নিহত রাকিব উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে ও আতিয়া খাতুন একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী।
এমন ঘটনায় এলাকায় চানচল্য কর সৃষ্টি হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম সারওয়ার জানান, উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়ি থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অপরদিকে গ্যাস ট্যাবলেট পান করে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়া খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী মারা গেছে। দুটি আত্মহত্যার কারণ উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে।





























