শিরোনাম
মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’ লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

গভীর সংকটে বস্ত্রখাত: অদৃশ্য ইশারায় প্রত্যাহার হচ্ছে না বন্ড সুবিধা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ | হালনাগাদ:বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

স্পিনিং বা সুতা শিল্পকে দেশের অর্থনীতির স্পন্দন বলা যায়। এই খাতে বিনিয়োগের পরিমাণ প্রায় ৩ লাখ কোটি টাকা। যা দেশের বেসরকারি খাতের মধ্যে একক বৃহৎ বিনিয়োগ। টেক্সটাইল ও অ্যাপারেল খাতের ৭০ শতাংশ কাঁচামালের যোগানদাতা স্পিনিং শিল্প এখন অস্তিত্ব সংকটে।


প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ থেকে বন্ড সুবিধায় অবাধে আমদানি হচ্ছে সুতা। এর ফলে কমেছে স্থানীয় সুতার চাহিদা। মিলগুলোতে পড়ে আছে প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার অবিক্রিত সুতা। এরই মধ্যে বন্ধ হয়েছে ৬০টি কারখানা।


বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি সালেউদ জামান খান বলেছেন, লোকসানে সুতা বিক্রি করতে করতে গত দুই বছরে আমাদের স্পিনিং মিলগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে। আমরা সরকারকে বারবার বলেছি যে আপনারা দেখেন, এটা সমাধান করেন। পার্শ্ববর্তী দেশ কিন্তু আমাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে বস্ত্রখাতে। তারা তাদের পণ্যে প্রণোদনা দিয়ে বাংলাদেশে ডাম্পিং করতেছে, যাতে আমাদের এই খাত ধ্বংস হয়ে যায়। 


এদিকে, দেশের স্পিনিং শিল্প ধ্বংস করতে স্পষ্ট হয়েছে নানাবিধ ষড়যন্ত্রের ছক। ভারতে ৩০ কাউন্টের এক কেজি সুতা উৎপাদন করতে ব্যয় হয় ২ দশমিক ৯৩ ডলার। দেশে উৎপাদিত এই সুতার দাম ২ দশমিক ৮৫ ডলার। কিন্তু সুতা শিল্পকে সুরক্ষায় ওই দেশের উদ্যোক্তাদের নানাবিধ সুবিধা দিয়েছে ভারত সরকার। এতে ৩০ শতাংশ পর্যন্ত সহায়তা পেয়ে ৩৮ শতাংশ পর্যন্ত দাম কমিয়ে রফতানি করছে পার্শ্ববর্তী দেশ। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় শিল্প। লাফিয়ে বাড়ছে আমদানি, রুগ্ন হচ্ছে স্থানীয় শিল্প।


বিটিএমএ'র পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার বললেন, পার্শ্ববর্তী দেশ রফতানির ৪৮ ভাগ এই দেশে রফতানি করে। তাহলে একটা নির্দিষ্ট পণ্য একটি দেশের ওপর পুরোপুরি আমদানিনির্ভর হয়ে যাচ্ছে। যদি স্থানীয় মিলগুলো সক্ষমতা হারায়, তাহলে ওই দেশ যখন দেখবে যে, এই দেশে তাদের প্রতিযোগী হিসেবে বিকল্প শিল্প নাই, তখন অবস্থাটা কী হবে? এই দামে কি সুতা পাওয়া যাবে? 


একক দেশ নির্ভরতা টিকিয়ে রাখতে চলছে নানা ষড়যন্ত্র। কালোবাজারে বিক্রি হচ্ছে বন্ড সুবিধায় আনা সুতা। শক্তিশালী হয়েছে সেই সিন্ডিকেটও। আবার ৪৫ বছর ধরে সুতা আমদানিতে বন্ড সুবিধা বিদ্যমান। দীর্ঘ এই সময়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়লেও শিল্প সুরক্ষায় তেমন দৃষ্টি দেয়নি বিগত সরকার। 


সালেউদ জামান খান বললেন, বন্ডকে নিয়ন্ত্রণ করেন, যাতে দেশীয় শিল্প বড় হয়। আর ডিবন্ডিং করার কারণে যারা সত্যিকারের ব্যবসায়ী, যারা সুতা আমদানি করে রফতানি করে তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু যারা স্থানীয় বাজারে কালোবাজারি করে তাদের হয়তো একটু বেশি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে।


ইঞ্জিনিয়ার রাজীব হায়দার বলেছেন, এই বন্ডের সুতা বিক্রি হচ্ছে, আর আমার মিলের সুতা গোড়াউনে পড়ে আছে। বিরাট একটা চক্র আছে, যারা এই বন্ডের সুতার অপব্যবহার করতেছে। ডিবন্ড যখন করবেন, তখন এই কাউন্টের সুতার বন্ড শুল্ক দিয়ে তাকে আমদানি করতে হবে। তাকে রফতানি করতে হবে শুল্ক ফেরত পাওয়ার জন্য। আর যদি রফতানি না করেন তাহলে শুল্ক ফেরত পাবে না। তাহলে যিনি ভিন্ন চিন্তা করে সুতাটা আনতো, তারটা কিন্তু বন্ধ হয়ে যাবে অটোমেটিক।


স্থানীয় শিল্প সুরক্ষায় সুতায় বন্ড সুবিধা বাতিল করার সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সেই সুপারিশ কার্যকরে এনবিআরে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয়। কিন্তু অদৃশ্য হস্তক্ষেপে কার্যকর হচ্ছে না সিদ্ধান্ত।


আরও খবর




ডিবি পুলিশের অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাগুরার শ্রীপুরে ৩‍‍`শ জন দুস্থ ও গরীব পরিবার পেলো মানবিক সহায়তা প্রদান

শাজাহানপুরে মাড়িয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

রংপুরের তারাগঞ্জে এম পি এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ

ঈদে ১০ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পত্নীতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ আইচা রাব্বানিয়া মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল

মনপুরার মেঘনায় মৎস্য অফিসের যৌথ অভিযানে আটটি বেহুন্দী জাল আটক!আগুনে পুড়িয়ে ধ্বংস

ছাতক ইয়াং স্টারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ।

সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

চকরিয়ায় ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ, অস্ত্রসহ আটক ৪

পাকুন্দিয়ায় জামায়াতের উদ্যোগে ২৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান বিশিষ্ট ব‌্যবসায়ী আলহাজ্ব সোহাগের

মুরাদনগরে ১০০ পরিবারের মুখে হাসি ফুটালো ‘রানীমুহুরী সমাজ কল্যাণ ক্লাব’

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

এডিপি বাস্তবায়ন হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ

মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, ঢাকার বিমানবন্দরে আটকা বহু চালান

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের

রাজশাহীতে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে ব্যবসায়ী ও প্রতিবেশীদের সম্মানে মহানগর জামায়াতের ইফতার

দাম বেড়েছে ‘কম দামি’ খেজুরের

প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কোটিপতি বাড়লেও আমানতে ধাক্কা

রোজার আগেই বাড়লো সব ফলের দাম