
ছাতক প্রতিনিধি
ছাতকে হাওর ও নদী রক্ষা আন্দোলন উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
১ আগষ্ট শুক্রবার বিকেল ৩ টায় গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্নে জ্যোতি ম্যানশনে অস্থায়ী কার্যালয়ে এক সভায় সমাজ কর্মী আব্দুর রহমানের,পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে জেলা হাওর ও নদী রক্ষা আন্দোলন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম মজনু সভাপতিত্বে ও
সদস্য সচিব মোঃ সুহেল আলমের পরিচালনায়
সাংগঠনিক বক্তব্য রাখেন
জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক
মোঃ ওবায়দুল হক মিলন,
মোঃ ওবায়দুল মুন্সী,
সদস্য দবির মিয়া, আহমদ উসমান। উপস্থিত সকলের আলোচনা সাপেক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধি আব্দুল্লা আল মামুন,জায়েনুল মিয়া,ইমাম হাসান,আখলাকুর রহমান, দিলোয়ার আহমদ জয় সহ ৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল গঠন হয়। উক্ত নির্বাচন কাউন্সিল একমতে
আহ্বায়ক দিলোয়ার হোসেন,সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, আব্দুর রহমান,হাবিবুর রহমান নাসির,তোফায়েল খান বিপ্লব কে যুগ্ম আহ্বায়ক করে,
তিন মাস মেয়াদি ২১ সদস্য বিশিষ্ট হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।





























