
এম এম ইউসুফ আলী
স্টাফ রিপোর্টার
নাঙ্গলকোট উপজেলার হাসানপুর বাজারে পাঁচ বন্ধুর মালিকানাধীন সিটি বাইক সেন্টারে শুভ উদ্বোধন গত ১৩ মে মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কনটেন্ট ক্রিয়েটর বর্তমান সময়ে নেট দুনিয়া আলোচিত আবু তালেব মাসুদ ওরফে (কুককুরুত সেলিম) এ সময় তার সাথে তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।
তার আগমনের খবর শুনে নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ উপস্থিত হন।
সে তার বক্তব্যে নাঙ্গলকোটের মানুষের ভালোবাসার প্রশংসা করেন। এবং বাইক সিটি সেন্টারের সর্বাত্মক মঙ্গল কামনা করেন। যেন তারা সততার সহিত ব্যবসা করে যেতে পারে। সে উদ্বোধন অনুষ্ঠানে আগত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সিটি বাইক সেন্টারের প্রোপাইটর পাঁচ বন্ধু সকলে উপস্থিত ছিলেন, তারা হলেন মোঃ আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন, সাখাওয়াত হোসেন, আরমান হোসেন ও সোহেল।
তাদের পক্ষ থেকে আরমান হোসেন বলেন আমরা বন্ধুরা একসাথে চিন্তা করলাম আমাদের এলাকার বাইক চালকরা দূর দূরান্ত থেকে বাইক ক্রয় করে থাকে এতে তাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্য আমরা বন্ধুরা বাইক সিটি সেন্টার নামে প্রতিষ্ঠানটি করি। যাতে আমরা বিভিন্ন মডেলের বাইক রেখে তা স্বল্প ভাবে বিক্রি করব এতে আমাদের এলাকার বাইক ক্রেতারা ও আমরা উভয়পক্ষ লাভবান হব। আশা করি আমরা সকলের সাপোর্ট পাবো।
এ সময় স্থানীয় মৌকারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নাম্বার ইমাম হাসান ও যুবনেতা জমির উদ্দিন,নাঙ্গলকোট প্রেড ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামাল হোসেন জনি সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ মানুষ উপস্থিত ছিলেন।





























