
মাহমুদুল হাসান মেহেদী স্টাফ রিপোর্টার
রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা মোড়ল গলিস্থ ’’দি ঝিল ক্যাফে’’ নামক স্থানে মোঃ আরিফ সিকদার (২৬) কে ১৯/৪/২৫ ইং তারিখে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার নিমিত্তে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করান। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন সময় গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ ভিকটিম মৃত্যুবরণ করেন। মো: আরিফ সিকদার (২৬) হাতিরঝিল থানা যুবদলের কর্মী বলে জানা যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর বোন মোছাঃ রিমা আক্তার বাদী হয়ে মাহফুজুর রহমান বিপু (৪৮)সহ কয়েকজনের নামে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলাটি গত ২৪/০৪/২০২৫ তারিখে হাতিরঝিল থানা হতে ডিবি, (তেজগাঁও বিভাগ) ডিএমপি ঢাকার নিকট তদন্তভার হস্তান্তর করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে, ০৩/০৫/২০২৫ তারিখ মধ্যরাতে মাহফুজুর রহমান বিপু (৪৮) কে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকা হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ গ্রেফতার করতে সক্ষম হয়।
ধত আসামির বিরুদ্ধে মিরপুর মডেল থানায় অস্ত্র মামলা (ওয়ারেন্টভূক্ত) এবং হাতিরঝিল থানায় হত্যা মামলাসহ মোট ০৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সনদ বড়ুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া)।





























