
মোঃ আল মামুন,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সনামধন্য ক্রিড়া সংগঠন হলতা কুমিরমারা ইউনাইটেড ক্লাবের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) রাতে মঠবাড়িয়ার স্থানীয় কুমিরমারা বাজারে এই বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো মঠবাড়িয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, ১০ নং হলতা গুলিশাখালী ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য সচিব ও ক্লাবের অন্যতম উপদেষ্টা মোঃ গোলাম সরোয়ার(শাহিন)। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলো, টিকিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিজামুল আহসান, সদস্য সচিব রাসেল খান, কুমিরমারা বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল মাতুব্বর, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য আমানুল্লাহ আমান, টিকিকাটা ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শাহিন খান, ক্লাবে উপদেষ্টা ও কোচ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তানভীর হাসান, ক্লাবের নির্বাহী সভাপতি ও মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শফি মাহমুদ রিয়াজ, ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলম শিমুল, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, কোষাধ্যক্ষ গোলাম রাব্বি, নাহিদ হাওলাদার, রেজাউল হাওলাদার, মাহমুদুল হাসান রাব্বি প্রমুখসহ ক্লাবের প্রায় দেড় শতাধিক সদস্য ও শুভাকাঙ্ক্ষী। বনভোজন অনুষ্ঠান সূচিতে আরো ছিলো বিভিন্ন রকম রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক, দৈনিক আলোকিত সকালের মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল মামুন। তিনি জানান, আমাদের ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত কাজ করে যাচ্ছে। এলাকার কিশোর-যুবকদের মাদক ও মোবাইল নেশা থেকে দূরে রাখতে আমাদের ক্লাব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, খেলাধুলার আয়োজন করে যাচ্ছে। এরই প্রেক্ষিতে এই বনভোজনের আয়োজন। ভবিষ্যতেও আমাদের ক্লাব সমাজের অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোর পাশাপাশি মাদক ও মোবাইল নেশামুক্ত সমাজ গঠন করতে নিয়মিত এ রকম অনুষ্ঠান আয়োজন করে যাবে।





























