
মোঃ তোতা মিয়া, হরিণাকুণ্ডু প্রতিনিধি :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অবৈধ ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হরিণাকুণ্ডু শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী নওরিন শোয়েব নোভা (১৬) নামের একজন নিহত ।বুধবার (১৫জানুয়ারি) দুপুরে উপজেলার হল বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত নওরীন শোয়েবা নোভা হরিণাকুণ্ডুর সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের কর্মরত মোঃ নজরুল ইসলামের মেয়ে।
জানা গেছে, বুধবার দুপুরে নওরীন শোয়েবা নোভা হরিণাকুণ্ডু হল বাজার থেকে বাড়ী ফেরার পথে মেসার্স স্টোন ব্রিকস এর ইট বোঝায় ট্র্যাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই নিহত হন। পরবর্তীতে হরিণাকুণ্ডু থানা পুলিশ উদ্ধার করেন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ এমএ রউফ খান জানান,আইননি প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।





























