
এমডি আরাফাত আলী:সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে আশাশুনি থানা পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছেলে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।





























